মাধবপুরে বেকারি শ্রমিকের র হ স্য জনক মৃ ত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

মাধবপুরে বেকারি শ্রমিকের র হ স্য জনক মৃ ত্যু

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ১২:১৬:৩৪ অপরাহ্ন

মাধবপুরে বেকারি শ্রমিকের র হ স্য জনক মৃ ত্যু

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপরে পরিচয়হীন (১৫) এক বেকারি শ্রমিকের পুকুরের পানি ডুবে রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুলাই ) আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় মাধবপুর উপজেলা নোয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটে। 

ঢাকা বেকারির মালিক জাকির হোসেন বলেন গত ২,৩ দিন আগে আমার বেকারিতে ছেলেটি আসে আমাকে বলে বাড়ি ঢাকায় আমাকে কাজ দেন। আমি কাজ করব পরে আমি আমার বেকারিতে কাজ করতে দেই।  বিকেল বেলায় ছেলেটি গোসল করতে পাশ্ববর্তী একটি পুকুরে গেলে কিছুক্ষণ পর একটা খবর পায় ছেলেটি পুকুরের পানি পড়ে মারা গিয়েছে। পরে কয়েক ছেলেটি কে উদ্ধার করে আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটি বেঁচে নেই বলে জানান৷ শ্রমিকের পরিচয় বিষয়ে জানতে চাইলে বেকারি মালিক বলেন, ছেলেটি কে আমি দয়া করেছিলাম কিন্তু হঠাৎ যে এমন ঘটনা ঘটবে আমার চিন্তার বাহিরে। 

নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সোহেল জানেন আমি খবর পেয়ে নোয়াপাড়া বাজারের ঢাকা বেকারি এক শ্রমিক পানি পরে মৃত্যু সংবাদ। 

এ বিষয়ে মাধবপুর থানার ওসি তদন্ত আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ পুলিশের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের রিপোর্ট এর পর মৃত্যুর রহস্য কারণ জানা যাবে।

আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. মো. রাজু ইসলাম জানান মৃত অবস্থায় ওই বেকারি শ্রমিক কে ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে আনা হয়।




জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ