আজমিরীগঞ্জে সড়ক ভেঙ্গে হাওরে ঢুকছে পানি,নিম্নাঞ্চল প্লাবিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জে সড়ক ভেঙ্গে হাওরে ঢুকছে পানি,নিম্নাঞ্চল প্লাবিত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ১০:১৪:১৬ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে সড়ক ভেঙ্গে হাওরে ঢুকছে পানি,নিম্নাঞ্চল প্লাবিত

ছবি: নিজস্ব


অতিবৃষ্টি ও পানির চাপে আজমিরীগঞ্জ উপজেলার  বদলপুর ইউনিয়নে একটি সুরক্ষা বাঁধ (কৈয়ার ঢালা)সংলগ্ন রাস্তা ভেঙ্গে ঢুকছে কালনী কুশিয়ারা নদীর পানি ঢোকছে আজমিরীগঞ্জ উপজেলায়।

ভোগান্তিতে পড়েছেন বদলপুর ইউনিয়ন বাসীসহ অনেকেই ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের কারণে এবং কুশিয়ারা নদীর পানির চাপে  রাস্তাটি ভেঙ্গে যাবে যাবে  অবস্থা ।

 উপজেলার বদলপুর ইউনিয়নের কৈয়ার ঢালা সংলগ্ন রাস্তা ভেঙ্গে হাওরে ঢুকছে কালনী কুশিয়ারা নদীর পানি। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারনে ও মেইন রাস্তা ভেঙ্গে যাওয়ার ফলে  উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে। 

৪ (জুলাই) বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টায় নদীর পানির প্রবল স্রোতের কারনে রাস্তার এই অংশ টি ভেঙে যায়। এলাকার স্থানীয়রা জানায় ২০২২ সালের জুনের প্রথম উপজেলার এই রাস্তাটি ভেঙ্গে হাওরে পানি ঢুকতে শুরু করে। এই রাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে আজমিরীগঞ্জ সহ পাশ্ববর্তী বানিয়াচং, নবীগঞ্জ উপজেলার হাওর ও নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কালনী কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৭০ সেন্টিমিটারের উপরে এবং মার্কুলী পয়েন্টে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দিনের মধ্যে উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে। রাস্তা ভেঙ্গে যাওয়া ফলে লোকালয়ে প্রবেশ করেছে পানি প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে উপজেলা সদরের সাথে। 

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক  জানান উপজেলায় আমাদের ১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ