নির্বাচনে হেরে গেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নির্বাচনে হেরে গেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৬:০৯:২৪ পূর্বাহ্ন

নির্বাচনে হেরে গেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর দুই বছর আগে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। কিন্তু মাত্র ৪৫ দিন পর তিনিও পদত্যাগ করতে বাধ্য হন। আর দুই বছর পর ভোটাররা তাকে পার্লামেন্ট থেকেই বিদায় করে দিয়েছেন।

লিজ ট্রাসের নামের পাশে রয়েছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকার লজ্জার রেকর্ড। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর একটি অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেন। কিন্তু তার এ পরিকল্পনা বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এরপর চাপে পড়ে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন।

ট্রাস তার নির্বাচনী আসনে ১১ হাজার ২১৭ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী লেবার প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৮৪৭ ভোট। তিনি মাত্র ৬৩০ ভোটের ব্যবধানে হেরেছেন।

এবারের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির যে বিপর্যয় হয়েছে; সেটি আরও ফুটে উঠেছে লিজ ট্রাসের পরাজয়ের মাধ্যমে। ট্রাস যে নির্বাচন হারবেন— এমন চিন্তা খুব কম মানুষই করেছেন। কারণ তার আসনটি কনজারভেটিভদের শক্তিশালী ঘাঁটি ছিল। এর আগে ১৯৯৭ সালের নির্বাচনে প্রতিরক্ষামন্ত্রী মাইকেল পোর্টিলো হেরে গিয়েছিলেন। আর এবার হারলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।

টানা ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভদের শোচনীয় পরাজয়ের ব্যাপারে আগে থেকেই পূর্বাভাস পাওয়া গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার ৪ জুলাই নির্বাচনের পর যখন ফলাফল ঘোষণা শুরু হয় তখন এটি স্পষ্ট হওয়া শুরু করে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার