জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৭:৫৩:০১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের কুশিয়ারা উচ্চ বিদ্যালয়, কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন, মা ফাতেমা দাখিল মাদ্রাসা এবং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়গ্রহণকারী বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় তিনি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ -খবর নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর জনাব আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুর জনাব রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পাইলগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী