জামালগঞ্জে বন্যার্তদের পাশে ভাটিবৃন্ত ফাউন্ডেশন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

জামালগঞ্জে বন্যার্তদের পাশে ভাটিবৃন্ত ফাউন্ডেশন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০৬:২১:৪০ পূর্বাহ্ন

জামালগঞ্জে বন্যার্তদের পাশে ভাটিবৃন্ত ফাউন্ডেশন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে বন্যার্তদের মাঝে জরুীর ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ভাটিবৃন্ত ফাউন্ডেশন। শনিবার সকালে উপজেলার নয়াহালট দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার হলরুমে বন্যা কবলিত প্রায় ৬০ টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ফাউন্ডেশনের উপদেষ্টা আঃ রব তালুকদার, মো. জহিরুল হক তালুকদার, মো. ওয়ালী উল্লাহ সরকার ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন তালুকদার।

এসময় ফাউন্ডেশনের সহ-সভাপতি রেজাউল করিম কাপ্তান ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি মো. ফয়জুল হক, মো. সামছুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ বাচ্চু, সদস্য মনসুর, ইহাব, সাবিত, হাঃ শরীফ আবু আলা, আবুল কাশেম, সেলিম প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী