ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, কিরণমালা ও চায়না বাইর জব্দ ও তিন ব্যক্তকে জরিমানা করা হয়েছে। ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে অভিযান চালিয়ে এক হাজার চায়না বাইর জব্দ ও তোফায়েল আহমেদ নামের একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
এছাড়া মধ্যনগর বাজার ও শালদিঘা হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ করা হয়। এসময় মাহফুজুর রহমান (২২) ও বাচ্চু মিয়া (৩৫) নামের দুই জনকে এক হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান জানান, নিষিদ্ধ কারেন্ট জাল, কিরণমালা ও চায়না বাইর জব্দ করে ধ্বংস ও তিন ব্যক্তিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জৈন্তাবার্তা/ মনোয়ার




