আমির উদ্দিন স্বরণে কোম্পানীগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

আমির উদ্দিন স্বরণে কোম্পানীগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৩ ১১:০২:২৬ পূর্বাহ্ন

আমির উদ্দিন স্বরণে কোম্পানীগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল

ছবি : নিজস্ব


ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি, শিক্ষানুরাগী,সমাজসেবী, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কাজী আমির উদ্দিনের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ আগষ্ট (সোমবার) স্থানীয় কালিবাড়ীস্হ ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বণিকের সভাপতিত্বে,ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদ্য প্রয়াত অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি কাজী আমির উদ্দিন এর মৃত্যুতে শোকাভিভূত আলোচনা সভায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য মোহাম্মদ আলা উদ্দিন,  পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ তাজ উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রণব রঞ্জন মোহন্ত,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলীম,মরহুমের বড় ভাই নইমুদ্দিন ও বশির আহমদ,পরিচালনা কমিটির সদস্য জুয়েল রানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা মোছাঃ সানজিদা কুলছুমা,মোছাঃ জাহানারা বেগম,মোছাঃ সালমা আক্তার,মোছাঃ ইফফাত ফারজানা সহ ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার