ছাতকে নদী পথে চাঁ দা বা জি র প্রতিবাদে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ছাতকে নদী পথে চাঁ দা বা জি র প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৬:০৯:৪০ পূর্বাহ্ন

ছাতকে নদী পথে চাঁ দা বা জি র প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সূফি আলম সোহেলের বিরুদ্ধে নদী পথে চাঁদা বাজির প্রতিবাদে পিয়াইন নদীর ইজারাদার সুজন মিয়ার সংবাদ সম্মেলন।

সোমবার সকালে শহরের কাস্টম রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদার সুজন মিয়া। তিনি বলেন , সিলেটের কোম্পানি গঞ্জ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে সুরমা ও পিয়াইন নদী এসব  চলমান নদ নদীর বালি মহালকে কেন্দ্র করে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সূফি আলম সোহেলের নেতৃত্বে ১০-১২ জনের একটি চাঁদা বাজ চক্র গড়ে উঠেছে।

এ চক্রের মাধ্যমে প্রতিদিন ২ থেকে ৩ লাখ টাকা চাঁদা আদায় করে থাকেন। ইউপি চেয়ারম্যান সূফি আলম সোহেল কোন ধরনের বৈধতা না থাকলেও ইউনিয়ন পরিষদের নামে প্যাড ও রশিদ ব্যবহার করে প্রতিদিন বে পরোয়া ভাবে চাঁদা আদায় করে যাচ্ছেন। বিগত দুই বছর ধরে অবৈধ ভাবে চাঁদা আদায় করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ চাদাবাজির ঘটনার প্রতিবাদ করায় ইজারাদার সুজন মিয়া ও হাজী বুলবুল আহমদের প্রতি ক্ষিপ্ত হয়ে সুফি আলম সোহেল সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীদের প্রতি বিষেদাগার করেন। এত বৈধ ইজারাদার ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী