মধ্যনগরে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারী করল প্রশাসন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মধ্যনগরে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারী করল প্রশাসন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৭:১৫:০১ পূর্বাহ্ন

মধ্যনগরে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারী করল প্রশাসন

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগরে আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)-২০২৪ পরীক্ষা। মধ্যনগর উপজেলা সদরে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ও মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার একটি কলেজ ও দুটি স্কুল এন্ড কলেজের মোট ৩৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা কেন্দ্রের আশেপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও পরীক্ষায় যাতে কোন ধরনের অসদুপায় অবলম্বন না করতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চরাকালীন সময়ে ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমবার এ আদেশ জারী করেন।

জানা যায়, সারা দেশে একযোগে গত ৩০ জুন এইএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারনে আকষ্মিক সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ওই দিনেই  সিলেট বিভাগের এইচএসসি ৪টি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট। বিষয়গুলো হলো- বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র ও ইংরেজি ২য় পত্র। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে থাকায় স্থগিতকৃত ৪টি বিষয়ের পরীক্ষা সমূহ বাদে রুটিন অনুযায়ী অন্য বিষয়ের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে।

এ বিষয়ে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার বলেন, আগামীকাল থেকে একটি ভেন্যুকেন্দ্রসহ দুটি কেন্দ্রে নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা আরম্ভ হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট ৩৯৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী