শিমুলতলা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিমুলতলা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১১:৫৪:৫০ পূর্বাহ্ন

শিমুলতলা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মরাখাশিয়া নদীর উপর শিমুলতলা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নির্মাণ করা হচ্ছে বাঁশের সাঁকো।

সোমবার সরেজমিন দেখা যায়, খাশিয়ামারা নদীর একটি উপশাখা, শিমুলতলা ও সমুজ আলী স্কুল এন্ড কলেজের মধ্যবর্তী খালের উপরে নির্মাণ করছেন বিশাল একটি বাঁশের সাঁকো। আর এ সাঁকো পারপার হয়ে স্কুল-কলেজে যায় ছাত্র-ছাত্রীরা। সাঁকোর পশ্চিম পাড়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমুজ আলী ইস্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীসহ আর ১০টি গ্রামের মানুষ সাঁকো পারপার হয়ে এপার-ওপারে যায়।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি থাকলেও সাঁকোর স্থলে ব্রীজ নির্মাণের কোন উদ্যোগ নেই। প্রতিবার বছর বন্যায় দুই থেকে তিনবার একই জায়গায় নির্মাণ করতে হয় বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকোর স্থলে একটি ব্রীজের দাবি জানিয়ে আসছে ১০ গ্রামসহ এলাকাবাসী। শুধু আশ্বাসেই আটকে আছে ব্রীজ। সবাই বলে ব্রিজ হবে, কিন্তু হচ্ছে না। আশ্বাস পেতে-পেতে মানুষ এখন বিশ্বাস হারিয়ে ফেলছে। অনেকবার পরীক্ষা-নিরীক্ষা করলেও ব্রীজ হচ্ছে না। বর্ষায় ভারি বর্ষণে বাঁশের সাঁকো পানির নিচে তলিয়ে যায়। প্রতি বছর এলাকাবাসীর চাঁদায় ও বাঁশ সংগ্রহ করে দেয়া হয় বাঁশের সাঁকো। আর এ সাঁকো পার হয়ে নিত্যদিন কৃষিপণ্য নিয়ে যেতে হয় স্হানীয় মহব্বতপুর বাজার ও উপজেলা সদরে।

শিমুলতলা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ তামিম আহমদ তারেক বলেন, সারাদেশের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নী সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের হাজারও মানুষের দাবি এখানে একটা ব্রীজ নির্মান। এখানে ব্রীজ হলে ১০-১৫ টি গ্রামে উন্নতি হবে।

শিমুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, স্বাধীনতার ৫২ বছর চলে গেছে এখনো বাঁশের সাঁকো দিয়েই খাল পারাপার হতে হয়। দেশের সকল জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও একটু উন্নয়নের ছোঁয়া লাগেনী শহীদ আমিনুল হক-দুইজন মুক্তিযোদ্ধার গ্রাম শিমুলতলা। আমার মতো হাজারো মানুষের দাবি এই খালের উপরে একটি ব্রীজ নির্মাণের।

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ বলেন, গত কয়েকদিন আগে একটি উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় শিমুলতলা গ্রামের এ ব্রীজের কথা আলোচনা হয়েছে। এখানে ব্রীজ হওয়ার জন্য ছাতক-দোয়ারাবাজারের এমপি মহোদয় খুবই আন্তরিক। সব মিলিয়ে আমরাও চেষ্টা করছি অতিদ্রুতই সাঁকো স্থলে একটি ব্রীজ নির্মাণের।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার নিগার তনু বলেন, শিমুলতলা গ্রাম ও সমুজ আলী ইস্কুল এন্ড কলেজের মধ্যবর্তী খালের উপর সেতুর কথা আজ প্রথম শুনলাম, সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী