সুনামগঞ্জে পুলিশ সুপারের দায়িত্ব নিলেন মোর্শেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জে পুলিশ সুপারের দায়িত্ব নিলেন মোর্শেদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৭:০৩:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পুলিশ সুপারের দায়িত্ব নিলেন মোর্শেদ

ফাইল ছবি


সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এম এন মোর্শেদ। সোমবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টায় পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এম এন মোর্শেদ পুলিশের দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তাদের মধ্যে অন্যতম।

এর আগে পুলিশ সুপার কার্যালয় উপস্থিত হলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার দেয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

এম এন মোর্শেদ ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জে যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার হিসেবে পুলিশ অধিদপ্তর থেকে প্রেষণে এনটিএমসি, ঢাকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, টাঙ্গাইল জেলা, র‍্যাব-০৮,  সার্কেল অফিসার হিসেবে পিরোজপুর জেলায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) হিসেবে বরগুনা জেলায়, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, এনটিএমসি সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী