জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১০:২৮:২৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮

ফাইল ছবি


বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে স্থগিত হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষা আজ মঙ্গলবার (৯ জুলাই) থেকে শুরু হয়েছে। এ বিভাগের আওতাধীন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাও পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষার প্রথম দিনে ১৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে জগন্নাথপুর উপজেলায় ৩টি কেন্দ্র ও ২টি ভেনুতে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো হচ্ছে জগন্নাথপুর সরকারি কলেজ, শাহজালাল মহাবিদ্যালয় ও ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিম মাদসারা। এছাড়া দুইটি ভেন্য হচ্ছে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ও কেশবপুর উচ্চ বিদ্যালয়।

এসব কেন্দ্রগুলোতে উপজেলার ১০টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট এক হাজার ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৫৪৮ ও ছাত্রী সংখ্যা ৯৩৭। এসব তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী