ডুবে গেল ইরানের যু*দ্ধজাহাজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ডুবে গেল ইরানের যু*দ্ধজাহাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১১:০৮:২৪ পূর্বাহ্ন

ডুবে গেল ইরানের যু*দ্ধজাহাজ

ফাইল ছবি


ইরানের নৌবাহিনীর ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘সাহান্দ’ ডুবে গেছে। মঙ্গলবার (৯ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলের আব্বাস বন্দরের অগভীর পানিতে জাহাজটি ডুবে যায়।

রক্ষণাবেক্ষণের জন্য আব্বাস বন্দরে যুদ্ধজাহাজটি নিয়ে আসা হয়েছিল। কিন্তু গত রোববার এটি হঠাৎ করে উল্টে যায়। পরবর্তীতে অবশ্য জাহাজটিকে সোজা করা হয়েছিল। কিন্তু আজ মঙ্গলবার এটি পুরোপুরি ডুবে গেছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সংশ্লিষ্ট বার্তাসংস্থা নূরনিউজ এক প্রতিবেদনে বলেছে, “সাহান্দ যুদ্ধজাহাজ, কঠিন পরিস্থিতির মধ্যেও সোমবার এটিকে সোজা করা হয়েছিল। কিন্তু জাহাজটিকে ধরে রাখা দড়ি ছিঁড়ে গেলে এটি ডুবে যায়।”

ইরানি সংবাদমাধ্যমগুলো রোববার জানিয়েছিল, পানি প্রবেশ করায় যুদ্ধজাহাজ সাহান্দ উল্টে গেছে এবং এটিকে সোজা করার চেষ্টা চলছে।

ইরানের তৈরিকৃত এই যুদ্ধজাহাজটি ২০১৮ সালে যাত্রা শুরু করে। এতে হেলিকপ্টার অবতরণের একটি ডেক, টর্পেডো লঞ্চার, বিমান ও জাহাজ বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা রয়েছে।

পশ্চিমা দেশগুলো অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করায় ইরান নিজেই নিজের অস্ত্র উৎপাদন শুরু করে। ২০১০ সালে দেশটি নিজেদের তৈরি প্রথম ডেস্ট্রয়ার লঞ্চ করে। মূলত ওই সময় থেকেই নিজেদের নৌবাহিনীর সক্ষমতাকে উন্নীত করার চেষ্টা শুরু করে তারা। কারণ ইরানের কাছে এর আগে যেসব যুদ্ধজাহাজ ছিল তার সবগুলোই ছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগের।

এর আগে ২০২১ সালে ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজ খর্গ ডুবে যায়। সেখানে একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল জাহাজটি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার