রুশনারা আলী যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেলেন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

রুশনারা আলী যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ১০:০৯:৩৭ পূর্বাহ্ন

রুশনারা আলী যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেলেন

ছবি: সংগৃহীত


যুক্তরাজ্যের হাউজিং কমিউনিটিজ এন্ড স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন রুশনারা আলী এমপি। বাংলাদেশী অধ্যুষিত বেথানাল গ্রিন বো আসন থেকে টানা ৫ বার এমপি নির্বাচিত হন তিনি।

রুশনারা আলী ব্রিটেনে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। ব্রিটেনে বাঙালির জয়যাত্রা নিয়ে উঠে আসে রুশনারা আলীর নাম। এরপর টিউলিপ সিদ্দিক, রুপা হক, আপসানা বেগমসহ ৪ বাঙালি এমপি পেয়েছে বাঙালি কমিউনিটি।

মন্ত্রী হিসাবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টা দুয়েক পরেই রুশনারা আলীর মন্ত্রিত্ব পাওয়ার সংবাদ প্রকাশিত হয়।যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। 

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি।২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। 

এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।রুশনারা আলীর জন্ম সিলেটে। তার বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার।তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার