তাহিরপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

তাহিরপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৮:২৭:১৩ পূর্বাহ্ন

তাহিরপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দ্বিতীয় দফার আগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ও সুলেমানপুর বাজারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, ইউপি সদস্য মিয়া হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী