সুনামগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ১০:১২:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩ টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে এক হাজার বন্যা দূর্গত দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মীর মহি উদ্দিন. সিলেট মহানগর যুবলীগ যুগ্ম সম্পাদক জয় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, রঞ্জিত চৌধুরী রাজন, লুৎফর রহমান নাঈম, সুনামগঞ্জ সদর যুবলীগ সভাপতি এহ্সান আহমেদ উজ্জ্বল, এনাম আহমেদ. কাওসার তালুকদার,গিয়াস উদ্দিন, জেবুল মিয়া,অপু আলম ,জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন,দেলোয়ার হোসেন, দিরাই উপজেলা যুবলীগ নেতা মোহন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে সুনামগঞ্জ শহর ও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ও পাড়া মহল্লার এক হাজার বন্যা দূর্গত নারী পুরুষ দের মাঝে চাল,ডাল সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এর আগে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জোয়ারদার সৈকত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই অসহায় দুঃস্থ মানুষের কথা চিন্তা করেন। দেশের মানুষের উন্নত জীবন যাপন নিশ্চিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।  তারই নির্দেশে যুবলীগ সারা দেশে বন্যা সহ নানা দুর্যোগে মানবিক যুবলীগ সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। আপনারা ভয় পাবেন না আমাদের মানবতার নেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন থাকবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী