হাসপাতালের এক্স-রে রুমে নারীকে ধর্ষণ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ PM

হাসপাতালের এক্স-রে রুমে নারীকে ধর্ষণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ১০:২০:৪২ AM

হাসপাতালের এক্স-রে রুমে নারীকে ধর্ষণ

ফাইল


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো সরকারি হাসপাতালে ধর্ষণের শিকার হলেন এক নারী। হাসপাতালের এক্স-রে রুমে দুই সন্তানের ওই মাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সেখানকার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

মেডিক্যাল পরীক্ষায় ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর পুলিশ সোমবার পাকিস্তান দণ্ডবিধির ৩৭৬ ধারায় (ধর্ষণের শাস্তি) একটি মামলা নথিভুক্ত করেছে।

রাওয়ালপিন্ডির ওয়ারিস খান এলাকার স্টেশন হাউস অফিসার (এসএইচও) পরিদর্শক জাভেদ ইকবাল ডন ডটকমকে বলেছেন, ওই হাসপাতালের একজন কর্মচারীকে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং প্রধান অপরাধীকে শিগগিরই ধরা হবে।

থানায় দায়ের হওয়া এফআইআরের তথ্য অনুযায়ী, অভিযোগকারী নারী বলেছেন, শনিবার প্রধান সন্দেহভাজন ব্যক্তি তাকে মুরি রোডের বেনজির ভুট্টো হাসপাতালে ডেকেছিলেন। পরে তাকে এক্স-রে রুমের ভেতরে নিয়ে যান তিনি। সেখানে তার বন্ধু ও  হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান সন্দেহভাজন ব্যক্তি ওই নারীর অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করেন। পরে তাকে কম্পিউটার রুমের ভেতরে নিয়ে ধর্ষণ করেন।

অভিযোগকারী নারী বলেন, তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তার দুই সন্তান তাদের বাবার সাথে বসবাস করে। গত তিন বছর ধরে সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন।

এদিকে, দেশটির রাজধানী ইসলামাবাদে পৃথক মামলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মামলা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের