সিলেটে সাঈদীর ‘গায়েবানা’ জানাজার অনুমতি দেয়নি পুলিশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সিলেটে সাঈদীর ‘গায়েবানা’ জানাজার অনুমতি দেয়নি পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ১১:৩২:৫১ পূর্বাহ্ন

সিলেটে সাঈদীর ‘গায়েবানা’ জানাজার অনুমতি দেয়নি পুলিশ

ছবি: সংগৃহীত


আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বুধবার সিলেটে ‘গায়েবানা’ জানাজার আয়োজন করেছে জামায়াত ইসলামী। তবে বিশৃঙ্খলার আশঙ্কায় এখন পর্যন্ত ‘গায়েবানা’ জানাজার অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ।

সাঈদীর ‘গায়েবানা’ জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্নস্থানে পুলিশের সাথে জামায়াতকর্মীদের সংঘর্ষ হয়। আহত হয়েছেন আরো অনেকে। তবে কোথাও ‘গায়েবানা’ জানাজা করতে দেয়নি পুলিশ। এ অবস্থায় বুধবার দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করেছে জামায়াত ইসলামী।

এ তথ্য জানিয়ে জামায়াত ইসলামীর সিলেট মহানগর শাখার আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বুধবার জোহরের নামাজের আলিয়া মাদ্রাসা মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। পরে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।

পুলিশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, জানাজায় পুলিশের অনুমতির প্রয়োজন হয় না। এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জামায়াতকে এখনো আমরা গায়েবানা জানাজার অনুমতি দেইনি। জানাজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা সহিংসতার শঙ্কা রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেবো।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার জানা শেষে বেলা সাড়ে তিনটায় পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বায়তুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার