ইসরায়েলি হা ম লা য় আরও ১৫০ জন ফিলিস্তিনি নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ইসরায়েলি হা ম লা য় আরও ১৫০ জন ফিলিস্তিনি নি হ ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৯:০১:৩২ পূর্বাহ্ন

ইসরায়েলি হা ম লা য় আরও ১৫০ জন ফিলিস্তিনি নি হ ত

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও প্রায় ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি ‘গণহত্যায়’ ১৪১ জন নিহত এবং আরও ৪০০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এ  সংখ্যা নিয়ে উপত্যকাটিতে নিহত দাঁড়িয়েছে প্রায় ৩৮ হাজার ৫৮৪ জন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।এ পর্যন্ত মোট আহতের সংখ্যা ৮৮ হাজার ৮৮১ জন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েল সীমা প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় হামাসযোদ্ধারা।

প্রায় ১৩০০ ইসরায়েলিকে হত্যা করে তারা। পাল্টা জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। যার সর্বশেষ রায়ে তেলআবিবকে অবিলম্বে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে গত ৬ মে আক্রমণ করার আগে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধ থেকে আশ্রয় নিয়েছিলেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার