সিলেটে এবার এইচএসসিতে অংশ নিচ্ছে ৮৩ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সিলেটে এবার এইচএসসিতে অংশ নিচ্ছে ৮৩ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ১২:০১:২৬ অপরাহ্ন

সিলেটে এবার এইচএসসিতে অংশ নিচ্ছে ৮৩ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত


বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে সিলেটসহ সারাদেশে  শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের (এইচএসসি) পরীক্ষা। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ৮৩ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে । এর মধ্যে ছাত্র ৩৪ হাজার ৫৮৪ জন ও মেয়ে ৪৯ হাজার ১৩০ জন।গত বছরে তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৭ হাজার ২২৩ জন। গত বছর পরিক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪৯১ জন।বোর্ডের অধীনে ৩০৮ প্রতিষ্ঠানের এ সব শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন ৮৬টি কেন্দ্রে।

 এ তথ্য নিশ্চিত করে সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো.কবীর আহমদ বলেন, মোট পরীক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় রয়েছেন ১৫০ প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৯২১ জন ৩৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছেলে ১৫ হাজার ১৫৮ ও মেয়ে পরীক্ষার্থী ১৯ হাজার ৭৬৩ জন।

হবিগঞ্জে ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজার ৩২১ জন পরীক্ষার্থী ১৮ কেন্দ্রে পরীক্ষা দেবে। এর মধ্যে ছেলে ৬ হাজার ১২৪ জন ও মেয়ে ৯ হাজার ১৯৭ জন। মৌলভীবাজারে ৪৯ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৬১১ পরীক্ষার্থী ১৪টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন। এর মধ্যে ছেলে ৬ হাজার ৭৫৫ ও মেয়ে ১০ হাজার ৮৫৬ জন।

সুনামগঞ্জে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ৮৬১ পরীক্ষার্থী ২১টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন। এর মধ্যে ছেলে ৬ হাজার ৫৪৭ ও মেয়ে ৯ হাজার ৩১৪।

পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ১২ হাজার ৯৫০ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৪৯৩ ও ছাত্রী ৭ হাজার ৪৫৭ জন। মানবিক বিভাগে সর্বাধিক ৫৮ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৩ হাজার ৩৮৭ ও ছাত্রী ৩৫ হাজার ২৮৭ জন। ব্যবসা শিক্ষায় ১২ হাজার ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৭০৪ ও ছাত্রী ৬ হাজার ৩৮৬ জন। এবার নিয়মিত এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ৭৪ হাজার ৭১৯ জন।অনিয়মিত পরীক্ষার্থী ৮ হাজার ৮৭৯ জন।এছাড়া মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৫৯ জন ও প্রাইভেট পরীক্ষা দেবে ৫৭ জন।

বোর্ড সচিব কবীর আহমদ আরও বলেন, সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা নিতে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।পরীক্ষা তদারকির জন্য বোর্ডের ৬টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম করা হয়েছে।এছাড়া বোর্ডের বাইরে আরও ২৭টি ভিজিল্যান্স টিম করা হয়েছে। এসব টিমে ৪-৫ জন করে সদস্য থাকবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার