কেরালায় ভূমিধসে নিহত ৮৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

কেরালায় ভূমিধসে নিহত ৮৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ০৫:৩১:১১ পূর্বাহ্ন

কেরালায় ভূমিধসে নিহত ৮৪

ছবি: সংগৃহীত


ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ১১৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, চার ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় কয়েকবার ভূমিধস হয়। তিন দফার ভূমিধসে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। সেনাবাহিনীর দুটি ইউনিটও কাজ করছে। এলাকাটিতে ভারী বর্ষণের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং দুর্যোগ মকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আর আহতদের জন্য দেওয়া হবে ৫০ হাজার রুপি।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতে, আজও দিনভর কেরালায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার