আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য সুখবর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য সুখবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৬:৩৭:২৪ পূর্বাহ্ন

আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত


রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের জন্য দুই মাসের ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো জরিমানা ছাড়াই এই সময়ের মধ্যে নিজেদের ভিসা নিয়মিত করতে পারবেন— অথবা আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ‘গ্রেস পিরিয়ড’ শুরু হবে। যা পরবর্তী দুই মাস পর্যন্ত থাকবে। এ ব্যাপারে দেশটির ‘পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর সার্ভিস নির্বাহী কর্তৃপক্ষ’ (আইসিপি) এক বিবৃতিতে বলেছে, আইন অনুযায়ী রেসিডেন্সি আইন ভঙ্গকারীদের নতুন সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহানুভূতি এবং সহনশীলতার উপর যে আমিরাত নির্মিত এটি তারই প্রতিচ্ছবি। কীভাবে প্রক্রিয়া কাজ করবে সেটি পরবর্তীতে জানানো হবেল জানিয়েছে আইসিপি।

রেসিডেন্স ভিসা আইন

আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ বিভিন্ন রকম হয়। একটি স্পন্সর ভিসার মেয়াদ ১,২ থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে। অপরদিকে স্ব-স্পন্সর ভিসার মেয়াদ হতে পারে ৫ থেকে ১০ বছর।

যারা ভিসার নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরাত ছাড়েন না বা ভিসার মেয়াদ শেষ হয়ে যায়— তখন ভিসা নবায়ন করতে তাদের জরিমানা গুণতে হয়।

২০২৩ সালে জরিমানার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়। অধিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী ভিসার মেয়াদ সময় শেষ হওয়ার পর যদি বেশি সময় অবস্থান করেন— তাহলে তাদের প্রতিদিনের জন্য ৫০ দিরহাম করে জরিমানা গুণতে হয়। আগে এটি ১০০ দিরহাম ছিল।

যেসব প্রবাসীর রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হয়ে যায় অথবা বাতিল হয়ে যায় তাদের ভিসা নবায়ন করতে ছয় মাসেরও বেশি সময় দেওয়া হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার