বৃষ্টিতে ভেসে গেছে নিচের মাটি, ঝুলে গেছে রেললাইন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ PM

বৃষ্টিতে ভেসে গেছে নিচের মাটি, ঝুলে গেছে রেললাইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০৭:২৯:৩৫ AM

বৃষ্টিতে ভেসে গেছে নিচের মাটি, ঝুলে গেছে রেললাইন

ছবি: সংগৃহীত


গত কয়েকদিন ধরে ভারতের হিমাচল প্রদেশে অব্যাহতভাবে ঝরছে বৃষ্টি। আর এই টানা বৃষ্টিতে সেখানে বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া সেখানে শতবর্ষ পুরোনো একটি মন্দির ধসে পড়ে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে।

টানা বৃষ্টির ভয়াবহতা ফুটে ওঠেছে প্রদেশের সিমলার একটি পাহাড়ে। সেখানে বৃষ্টির পানিতে ভেসে গেছে টয় ট্রেনের রেললাইনের মাটির নিচের অংশ। এতে ঝুলে গেছে লাইনের বিশাল একটি অংশ।

যদিও এই লাইনটি মূল রেললাইনের কোনো অংশ নয়। তবে কালকা থেকে সিমলা পর্যন্ত যাওয়া এই টয় ট্রেনের লাইনের সঙ্গে জড়িয়ে আছে অনেকের শৈশব।

পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ৯৬ কিলোমিটার দীর্ঘ এ লাইন কালকা থেকে শুরু হয়ে সিমলার পাহাড়ের ওপর দিকে চলে গেছে। এই ট্রেনে চলার সময় পর্যটকরা উপভোগ করতে পারেন দুই পাশের পাহাড়ি সৌন্দর্য্য ও বনাঞ্চল। এই পথে চলাচল করতে প্রায় ৫ ঘণ্টা সময় প্রয়োজন হয়।

তবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর লাইনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠেছে। রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, আবারও এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে এক মাস সময় লাগবে সঙ্গে খরচ করতে হবে ১৫ কোটি রুপি।

এদিকে বৃষ্টিজনিত কারণে হিমাচল প্রদেশে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬০ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখিন্দার সিং সুখো জানিয়েছেন, বৃষ্টিতে রাজ্যের ১০ হাজার কোটি রুপির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। যা পুষিয়ে ওঠতে কমপক্ষে ১ বছর সময় লাগবে।

বর্তমানে সেখানে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা কাজ করছেন। এছাড়া সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে বিমানবাহিনী। বিভিন্ন জায়গায় আটকে যাওয়া সাধারণ মানুষদের নিরাপদস্থানে নিয়ে যাওয়ার কাজ করছে তারা।

এম সি



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের