লাখাইয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

লাখাইয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৭:০০:৩৯ পূর্বাহ্ন

লাখাইয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জেরব লাখাই উপজেলার  এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের শিক্ষার্থীরা লাখাই  হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে।

শনিবার (৩ আগষ্ট)  বেলা ১১ টা থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলার বুল্লা বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। 

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচীর অংশ হিসাবে লাখাই  উপজেলার মনতৈল এডভোকেট আবু জাহির মডেল কলেজ এর  শিক্ষার্থীরা মিছিল সহকারে বুল্লাবাজার চৌরাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এতে বিভিন্ন শ্রেণী প্রসার মানুষ ছাত্র-ছাত্রীদের এই বিক্ষোভ মিছিলের সমর্থন করেন, তারা সরকারের পদত্যাগসহ  বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগান ও দাবি দাওয়া সম্বলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে।

এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ  অংশ নেন।প্রায় দু'ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালে হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়কের বুল্লাবাজার অংশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। শান্তিপূর্ন  বিক্ষোভ সমাবেশ দুপুর ২ টার দিকে শেষ হয়।

জৈন্তাবার্তা / জারা