কাতারে শায়িত হলেন হামাস প্রধান হানিয়া
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

কাতারে শায়িত হলেন হামাস প্রধান হানিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ০৯:৩৩:০৬ পূর্বাহ্ন

কাতারে শায়িত হলেন হামাস প্রধান হানিয়া

ছবি: সংগৃহীত


কাতারের রাজধানীর উত্তরে অবস্থিত লুসাইল রয়াল কবরস্থানে দাফন করা হয়েছে হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে। এর আগে শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ দোহার ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন হামাসের উচ্চপদস্থ নেতারা। যার মধ্যে ছিলেন খালিদ মিশালও। 

মনে করা হচ্ছে, তিনিই হানিয়ার স্থলাভিষিক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার দোহা বিমানবন্দরের টার্মাকে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন হামাস নেতারা। 

এদিকে হামাস নেতার সম্মানে এক দিনের শোক ঘোষণা করেছে তুরস্ক ও পাকিস্তান। জুমার নামাজের সময় হাজার হাজার মানুষ তুরস্কের ইস্তাম্বুলের হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে হানিয়াকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিল। 

প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের এ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার সফর বাতিল করা হয়। এর আগে বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকান হন ইসমাইল হানিয়া। আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউসে অবস্থান করেন হানিয়া। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে এক দেহরক্ষীসহ তিনি নিহত হন। 

বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার প্রথম জানাজা হয়। জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার মরদেহ বহনকারী কফিন তেহরানের রাস্তা প্রদক্ষিণ করে। ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। 

ইরান ইতিমধ্যে হুমকি দিয়েছে হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলে আঘাত হানবে তারা। এমন আশঙ্কা থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইসরায়েল। এ ছাড়া বিশ্বের অনেক বিমান সংস্থা ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার