ভারতে জী*বন্ত পুঁতে ফেলা যুবককে উদ্ধার করলো কুকুর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ভারতে জী*বন্ত পুঁতে ফেলা যুবককে উদ্ধার করলো কুকুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন

ভারতে জী*বন্ত পুঁতে ফেলা যুবককে উদ্ধার করলো কুকুর

ছবি: সংগৃহীত


জমিজমার বিরোধ নিয়ে যুবককে মেরে জীবন্ত পুতে ফেলা হলো মাটিতে। একপর্যায়ে রাস্তার কুকুর গিয়ে মাটি খুঁড়ে বের করে আনলো! এটা কোনো সিনেমার দৃশ্য নয়। ভারতে উত্তর প্রদেশে সত্যিই এমন ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের আগ্রায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রুপ কিশোর নাকে এক যুবককে জীবন্ত পুঁতে ফেলে দুর্বৃত্তরা। ওই যুবকের দাবি, রাস্তার কুকুররা তাকে মাটি খুঁড়ে বের করেছে এবং কুকুরগুলো তাকে খেয়ে ফেলার চেষ্টা করেছিল। 

ওই যুবক জানান, ১৮ জুলাই অঙ্কিত, গৌরব, কারান ও আকাশ নামে চার ব্যক্তি আগ্রার আরতোনি এলাকায় তার উপর হামলা চালান। সেসময় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তিনি মারা গেছেন বলে তাকে একটি খামারের মাটিতে পুঁতে ফেলেন। 

তবে কথায় আছে ‘রাখে আল্লাহ, মারে কে?’ আশ্চর্যজনকভাবে বেঁচে যান রুপ কিশোর। তার দাবি, একদল কুকুর এসে তাকে পুঁতে রাখা জায়গাটি খেঁাড়া শুরু করে। একপর্যায়ে কুকুগুলোর কামড়ে জ্ঞান ফিরে আসে রুপ কিশোরের। পরে তিনি খুব কষ্টে ওই এলাকার স্থানীয় মানুষের কাছে গিয়ে সাহায্য চান। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। 

রুপ কিশোরের মা জানিয়েছেন, তার ছেলেকে চার হামলাকারী জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে ও অভিযুক্ত চার হামলাকারীকে খুঁজে বের করে আইনী ব্যবস্থার মুখোমুখি করার চেষ্টা চলছে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার