বাংলাদেশিসহ ১৯৩ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রুমানিয়া
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৭ PM

বাংলাদেশিসহ ১৯৩ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রুমানিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ১১:৩৫:২৭ AM

বাংলাদেশিসহ ১৯৩ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রুমানিয়া

ছবি: সংগ্রহীত


১৯৩ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রুমানিয়া সরকার। যাদের মধ্যে ৫১ জন বাংলাদেশি রয়েছেন। অনিয়ম থাকার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয়।


ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ৩৩ জন রয়েছে পাকিস্তানি। বাকিরা অন্যান্য দেশের নাগরিক।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে অনিয়মিত অবস্থায় থাকা মোট ১৯৩ জন ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জনকে রোমানিয়া থেকে বিমানযোগে পাঠানো হয়েছে এবং চার ব্যক্তিকে রোমানিয়া সীমান্ত পুলিশের উপস্থিতিতে সরাসরি তাদের নিজ দেশে পৌঁছে দিয়ে বিতাড়ন বাস্তবায়ন করা হয়েছে।


আইজিআই আরও জানিয়েছে, বেআইনিভাবে রোমানিয়া থেকে শেনজেন প্রবেশের চেষ্টা এবং রোমানিয়া ত্যাগ করতে জারি হওয়া প্রত্যাবর্তনের সিদ্ধান্ত অমান্য করায় এসব অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।


রোমানিয়া দীর্ঘদিন ধরে ইউরোপের মুক্ত চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের জন্য চেষ্টা করে আসছে। ২০২২ সালের শেষদিকে ক্রোয়েশিয়ার আবেদন গ্রহণ হলেও রোমানিয়া ও বুলগেরিয়ার আবেদন বাতিল হয়।


ইইউর শর্তপূরণে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ভিসা নিয়ে আসা অভিবাসীদের নিয়ে রোমানিয়ার বেশ কড়া নজরদারি রয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০