মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নি হ ত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৯:০০:১৪ পূর্বাহ্ন

মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নি হ ত

ছবি: সংগৃহীত


ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার বেঙ্গাডোবা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় খেলু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ পথচারি নিহত হয়েছেন।

নিহত খেলু মিয়া উপজেলার খিলগাঁও মৌজপুরের গ্রামের করম আলীর ছেলে। বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় এ দূর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার উপ পরিদর্শক আবু রায়হান এর সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫ টার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ঢাকা সিলেট মহাসড়কের বেঙ্গাডোবার কাছে পথচারি বৃদ্ধ খেলু মিয়াকে ধাক্কা দিলে খেলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। 


জৈন্তাবার্তা/ মনোয়ার