ইউক্রেনে যাচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ইউক্রেনে যাচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ০৩:৩৪:৩১ পূর্বাহ্ন

ইউক্রেনে যাচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত


মার্কিন তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর জন্য নেদারল্যান্ডস ও ডেনমার্ককে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ শেষ হলে বিমানগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। খবর বিবিসির। ইউক্রেন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের প্রশংসা করেছে।

তারা গত বছর থেকে এফ-১৬ বিমান পাওয়ার জন্য আলোচনা করে আসছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, এখন ইউক্রেন তাদের নতুন অস্ত্র সম্ভারের পুরো সক্ষমতা ব্যবহার করতে পারবে। এর আগে, ইউক্রেনে এফ-১৬ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

সেই সময় তারা বলেছিল, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে তা পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলবে। তবে এখন বিমান পাওয়ার অনুমোদন দেওয়া হলেও এই এফ-১৬ ব্যবহার করা শুরু করতে কিয়েভের আরও অন্তত মাসখানেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

ডেনমার্ক ও নেদারল্যান্ডস- দুই দেশকে এফ-১৬ বিমান হস্তান্তরের ‘আনুষ্ঠানিক সিদ্ধান্ত’ জানানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র তার বক্তব্যে জানিয়েছেন।

ইমরানকে বিষপ্রয়োগ করা হতে পারে, শঙ্কা বুশরারইমরানকে বিষপ্রয়োগ করা হতে পারে, শঙ্কা বুশরার তিনি জানান, ‘ইউক্রেনের পাইলটদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হলেই’ যুদ্ধবিমান হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডস তাদের বিমান বহর থেকে ২৪টি এফ-১৬ সরিয়ে নেবে এবং সেগুলোর জায়গায় আরও আধুনিক যুদ্ধবিমান দিয়ে বিমান বাহিনী সাজাবে।

নেদারল্যান্ডেসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ত্রা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন, ‘এর ফলে ইউক্রেন তাদের দেশ ও দেশের মানুষ রক্ষা করতে সক্ষম হবে।’ তিনি বলেছেন, এখন আমরা আমাদের ইউরোপীয় সহযোগীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারবো।

অন্যদিকে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী জেকব এলেম্যান-জেনসেন একই ধরণের কথা বলেছেন। ডেনমার্কের সংবাদ সংস্থা রিতজাওকে তিনি বলেন, সরকার এর আগে কয়েকবার বলেছে যে, প্রশিক্ষণের পর স্বাভাবিকভাবেই অনুদান দেওয়া হবে। আমরা এখন জোটের মিত্রদের সঙ্গে আলোচনা করবো। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেকসি রেজনিকভ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘দারুণ খবর’ বলে সাধুবাদ জানিয়েছেন

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে