ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মহিলাসহ ৬জন আহত
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মহিলাসহ ৬জন আহত

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ১০:০৫:২৭ পূর্বাহ্ন

ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মহিলাসহ ৬জন আহত

ফাইল


সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বর্গাচাষীদের হামলায় একই পরিবারের ৫ মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) দুপুরে ছাতক সদর ইউনিয়নের তিররাই গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বর্গাচাষীদের হামলায় একই পরিবারের ৫ মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। 

আহত বেলাল আহমদ ধন মিয়া, তার মা ছোটবি বিবি,  (হুরুবি) বোন নাজমা বেগম, চাচী মধু মালা ও চাচতো বোন আছমা বেগম ও ফাতেমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত নাজমা বেগম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ"তে চিকিৎসাধীন।

স্থানীয় সুত্রে জানা গেছে, তিররাই গ্রামের মধু মালা, বেলাল আহমদ ধন মিয়া ও খালিক মিয়ারা একই পরিবারভুক্ত তাদের যৌথ মালিকানায় খালিক মিয়ার অংশের জমি বর্গা চাষের জন্য দিয়েছেন গ্রামের হুছন আলীর কাছে। জমি যৌথ মালিকানায় থাকায় এর বাটোয়ারা নিয়ে সালিশ বৈঠক হয়েছে গ্রামে। তিররাই ও মানসীনগর গ্রামের পঞ্চাইতের মাধ্যমে বরিবার (২০ আগষ্ট) জমি অংশ মতে ভাগ বটোয়ারা করে দেয়ার কথা রয়েছে। কিন্তু শনিবার সকালে বিরোধকৃত জমিতে হালচাষ করে ধান লাগাতে যায় বর্গাচাষি হুছন আলী। এ সময় জমিতে চাষ না করতে আপত্তি জানান বেলাল আহমদ ধন মিয়া। এনিয়ে হুছন আলী ও তার ছেলেরা চড়াও হয়ে হামলা চালায় বেলাল আহমদ ধন মিয়ার উপর। তিনি হামলায় গুরুতর আহত হয়ে নিজ বাড়িতে দৌড়াইয়া চলে যান। এরমধ্যে হুছন আলী ও তার ছেলে সহ অন্যান্যরা বেলাল আহমদের বাড়িতে গিয়ে হামলা করে আরো ৫ মহিলাকে আহত করেছে। 

বেলাল আহমদ ধন মিয়া জানান, প্রতিপক্ষের হুছন আলী,পারভেজ মিয়া,লায়েছ মিয়া,কয়েছ মিয়া সহ ১০/১২ জন লোক তার বাড়িতে গিয়ে মহিলাদের বেধড়ক মারপিট করে বসতঘর ভাংচুর  ও লুটপাট করেছে।  

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, তিররাই গ্রামের জখমী একজন পুরুষ ও  ৪ জন  মহিলা হাসপাতালে আসেন। গুরুতর জখম থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ছাতক থানার ওসি শাহ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে কোন মামলা হয়নি এখনো। পরিস্থিতি শান্ত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা