লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হা ম লা, ৩ দিন ধরে জ্ব ল ছে আ*গুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হা ম লা, ৩ দিন ধরে জ্ব ল ছে আ*গুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ১০:৫১:৪৬ পূর্বাহ্ন

লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হা ম লা, ৩ দিন ধরে জ্ব ল ছে আ*গুন

ছবি: সংগৃহীত


লোহিত সাগরে গ্রিসের পতাকাবাহী একটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। বুধবার হুথিদের হামলার পর ওই তেল ট্যাংকারের তিনটি স্থানে এখনও আগুন জ্বলছে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও এই তথ্য জানিয়েছে। লোহিত সাগরে হুথিদের হামলার পর উদ্ধারকারীরা ট্যাংকারের ক্রুদের সরিয়ে নেন।

ইয়েমেনের সর্বাধিক জনবহুল অঞ্চলের নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা বলেছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে ১০ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে তারা। এর অংশ হিসেবে লোহিত সাগরে সাউনিয়ন তেল ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

হুথিরা বুধবার একাধিক হামলার মাধ্যমে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ট্যাংকারের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত গ্রিসের পতাকাবাহী ওই ট্যাংকার থেকে অন্তত ২৫ জন ক্রুকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি যুদ্ধজাহাজ।

সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক একটি সূত্র রয়টার্সকে বলেছে, ক্রুবিহীন ট্যাংকারটি ইয়েমেন ও ইরিত্রিয়ার জলসীমার মধ্যবর্তী এক এলাকায় নোঙর করা হয়েছিল। শুক্রবার ইউকেএমটিও বলেছে, তারা ট্যাংকারটির অন্তত তিনটি স্থানে আগুনের খবর পেয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হুথিদের শেয়ার করা একটি ভিডিওতে ওই ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি দেড় লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিবহন করছিল। ট্যাংকারটি আক্রান্ত হওয়ায় পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরের নৌ মিশন অ্যাসপাইডস জানিয়েছে। 

জিবুতির বন্দর ও মুক্ত অঞ্চল কর্তৃপক্ষ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হওয়ায় তা এই অঞ্চলের সামুদ্রিক পরিবেশের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার