দোয়ারাবাজারে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ০৫:৩০:১৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক


সুনামগঞ্জের দোয়ারাবাজারে কেরাম বোর্ডের গুটি চাওয়াকে কেন্দ্র করে যুবক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২য় এর বিচারক ঝলক রায় এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া ,নুরুল হক,আনর আলী, আফতাব,সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড গোলাম মোস্তফা। আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে সড়কের পাশে একই গ্রামের মাসুক মিয়া ও হুশিয়ার আলীর ভুসিমালের দোকানের ব্যবসা ছিলো। ঘটনার দিন বিকেলে হুশিয়ার আলী মাসুক মিয়ার কাছে কেরাম খেলার জন্য বোর্ডের গুটি চায় কিন্তু মাসুক মিয়া গুটি না দেয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরই জেরে বিকেল ৫ টার দিকে হুশিয়ার আলী তার সহযোগী আসামিরা দলবদ্ধ হয়ে মাসুক মিয়া ও তার স্বজনদের উপর হামলা চালায়। এসময় মাসুক মিয়ার চাচা জামাল উদ্দিনকে আসামিরা তার বুকে সুলফি দিয়ে আঘাত করলে জামাল উদ্দিন গুরুতর আহত হয়ে হাসপাতালে যাবার পথে মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রউফ বাদি হয়ে ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারকার্য শেষে রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং ২ জনকে ১ মাস করে আর আরো ৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ৫ জন এজলাসে উপস্থিত ছিলেন বাকি মংলা ও হেলাল মিয়া পলাতক।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা