ন্যা য় বি চা র প্রতিষ্ঠায় যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ন্যা য় বি চা র প্রতিষ্ঠায় যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ০৪:৩৭:০৪ পূর্বাহ্ন

ন্যা য় বি চা র প্রতিষ্ঠায় যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

ছবি: সংগৃহীত


জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা (অন্তর্বর্তীকালীন সরকার) আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করবে।’

স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

বিবৃতিতে বলা হয়, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে।

বিবৃতি আরও বলা হয়,  জাতিসংঘ আগেই উল্লেখ করেছে, বাংলাদেশে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো ঘূর্ণিঝড় ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গতমাসে প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা চালু করেছে। এর লক্ষ্য ১২ লাখ মানুষকে সহায়তা করা। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ মানুষের কাছে তারা পৌঁছেছে এবং এ সংক্রান্ত ৮০ মিলিয়ন মার্কিন ডলার তহবিলের মাত্র ২০ শতাংশ গৃহীত হয়েছে।

ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক বলেন, তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনটি প্রশ্ন করবেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত দেড় সপ্তাহে বাংলাদেশে হাজারো মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা হয়েছে...

এসময় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘দুঃখিত। আমি প্রশ্নটি বুঝতে পারিনি।’

প্রশ্নকারী আবার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় ৫০ লাখ বাংলাদেশির বিরুদ্ধে হাজারের বেশি হত্যা ও দুর্নীতির মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান আছেন। যিনি দেশের বাইরে আছেন। এ ছাড়া আসামিদের মধ্যে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘ঠিক আছে। কিন্তু প্রশ্নটা কী?’

প্রশ্নকারী বলেন, এই প্রক্রিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে ভিন্নমতের ব্যক্তিদের দমন করার কৌশলের ব্যবহার নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কি?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যা যা করা যায়, তা করবে।’

দ্বিতীয় প্রশ্ন হিসেবে ওই সাংবাদিক বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ হলো। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। পুলিশ বাহিনীর সদস্যরা এখনো স্বস্তিতে দায়িত্বে ফিরতে পারেননি।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে যা কিছু ঘটছে, তার প্রতিটি বিষয়ে, ঘণ্টায় ঘণ্টায় তিনি প্রতিক্রিয়া জানাতে পারেন না। তিনি মনে করেন, প্রশ্নকারীর প্রথম প্রশ্নে যে উত্তর তিনি দিয়েছেন, তা তার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য।

এরপর প্রশ্নকারী বলেন, এবার প্রশ্ন বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে। মুখপাত্র ইতিমধ্যে এ বিষয়ে কথা বলেছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, হ্যাঁ, তিনি বন্যা নিয়ে বলেছেন।

প্রশ্নকারী বলেন, বাংলাদেশ আর্থিক ও খাদ্য সহায়তা পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের আছে কি?

জবাবে মুখপাত্র ডুজারিক বলেন, তিনি ইতিমধ্যে বলেছেন, জাতিসংঘের মানবিক কার্যক্রম বাংলাদেশে আছে। তারা ইতিমধ্যে তাদের লক্ষ্যমাত্রার ১২ লাখ মানুষের মধ্যে ৭ লাখ মানুষকে সাহায্য করেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার