শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা দিলো সৌদি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা দিলো সৌদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ১১:১৮:৪৩ পূর্বাহ্ন

শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা দিলো সৌদি

ছবি: সংগৃহীত


শিশুদের সঙ্গে নিয়ে যেসব বাবা-মা ওমরাহ পালন করতে যাবেন তাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহর সময় শিশুদের ক্ষেত্রে বাড়তি নজর দিলে তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রতি অনুরাগ বাড়বে।

ওমরাহতে শিশুদের নিয়ে আসার ক্ষেত্রে দেওয়া নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যখন ওমরাহ পালন করবেন তখন শিশুদের পাশেপাশে তাদের দেখে রাখতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে, হাতে বৈদ্যুতিক ব্রেসলেট পরিয়ে দিতে হবে, কাছাকাছি রাখতে হবে এবং কাবার কাছে যেন ভদ্রতা বজায় রাখে সেই শিক্ষা দিতে হবে।

হজের মৌসুম ব্যতিত বছরের যে কোনো সময় ওমরাহ করা যায়। আরবি বর্ষপঞ্জিকার জিলহজ মাসে হজ পালিত হয়ে থাকে। এ বছর হজ করেছেন প্রায় ১৮ লাখ মুসল্লি।

অপরদিকে গত বছর ওমরাহ পালন করেছিলেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি। আগামী বছর যেন দেড় কোটি মানুষ ওমরাহ করতে পারেন সেই পরিকল্পনা সাজাচ্ছে সৌদির সরকার।

গত কয়েক বছরে ওমরাহ পালনের ব্যবস্থা অনেকটাই সহজ করে দিয়েছে সৌদি। এখন যে কোনো ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েই ওমরাহ করা যায়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার