বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৮:২৫:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।

শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতিবিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনানড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (ভিআইএফ)। সেখানে ফাউন্ডেশনের পরিচালক অরবিন্দ গুপ্তার সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান ও আফগানিস্তানের পর বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘স্বাভাবিক কারণেই সাম্প্রতিক অনেক আগ্রহের প্রেক্ষাপটে এ নিয়ে (বাংলাদেশ) কথা বলি। আপনারা সবাই জানেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উঠানামার মধ্য দিয়ে গেছে। আর সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। আর রাজনৈতিক পরিবর্তনে ....বিঘ্নিত হতে পারে। আর আমাদের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যূত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এখনো তিনি সেখানেই রয়েছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার