মৌলভীবাজারে ৪ আগস্টের ঘটনার মামলায় কাউকে ছাড় দেয়া হবে না: পুলিশ সুপার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ৪ আগস্টের ঘটনার মামলায় কাউকে ছাড় দেয়া হবে না: পুলিশ সুপার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৬:৪৮:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ৪ আগস্টের ঘটনার মামলায় কাউকে ছাড় দেয়া হবে না: পুলিশ সুপার

ছবি: নিজস্ব


মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিয়মকালে নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, গত ৪ আগস্ট জেলায় যে ঘটনা ঘটেছে, এ ঘটনার মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার  আগত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার মৌলভীবাজারকে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি মৌলভীবাজার জেলার মাদক, চাঁদাবাজি, যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: