বড়লেখায় ৮ মামলার আসামি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বড়লেখায় ৮ মামলার আসামি গ্রেপ্তার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০২:০৭:১২ পূর্বাহ্ন

বড়লেখায় ৮ মামলার আসামি গ্রেপ্তার



মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ ৮ মামলার আসামি বাবুল আহমদ রাজুকে (৩৫) গ্রেপ্তার করেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে চন্ডিনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজু উপজেলার চন্ডিনগর (বড়গুল) গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাবুল আহমদ রাজুর বিরুদ্ধে বড়লেখা, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় ৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাবুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তার বাড়িতে অভিযান চালায়। তখন তিনি পালানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি। সেনাবাহিনী ও পুলিশ বাবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান ৮ মামলার আসামি বাবুল আহমদ রাজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে বলেন, বাবলুর বিরুদ্ধে বড়লেখাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ: