জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে: নিহত ১
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

যান চলাচল বন্ধ

জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে: নিহত ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ০৬:৪৩:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে: নিহত ১

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদের কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন চালকে সহকারী।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম ফারুক আহমদ (৪২)। তাঁর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। নিখোঁজ সহকারীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিলো। অতিরিক্ত ভার বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙ্গে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে চালক ও তার সহকারী। এর মধ্যে চালকের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। তবে সহকারী এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে। বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশের এএসপি (জগন্নাথপুর সার্কেল) সুভাষ ধর।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা