মিয়ানমারে ভয়াবহ বন্যায় নি হত ৩৬, গৃহহীন হাজারো মানুষ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

মিয়ানমারে ভয়াবহ বন্যায় নি হত ৩৬, গৃহহীন হাজারো মানুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০২:১২:৫০ পূর্বাহ্ন

মিয়ানমারে ভয়াবহ বন্যায় নি হত ৩৬, গৃহহীন হাজারো মানুষ


সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে মিয়ানমারে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়াও বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ।

উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং মিয়ানমারের একটি অংশ ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮০ জনে, যার মধ্যে ভিয়েতনামের ২৩৩ এবং মিয়ানমারের ৩৬ জন। তবে অনেক মানুষ নিখোঁজ থাকায় তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে মিয়ানমার ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এমএফএসডি) জানিয়েছে, দেশের দক্ষিণের মান্দালয় অঞ্চলের ইয়ামেথিন টাউনশিপে প্রবল বন্যায় পাঁচটি গ্রামের ১০ জন নিহত হয়েছেন এবং প্রায় ৫৩ হাজার ৯২৭ জন বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির প্রশাসনিক রাজধানী নেপিডোতে বন্যার প্রভাব পড়েছে। সেখানে শত শত মানুষ আটকা পড়েছে। নেপিডোর তাতকন টাউনশিপে বন্যায় ঘরবাড়ি প্লাবিত হওয়ায় অনেকে গাছে আশ্রয় নিয়েছেন।

গত বৃহস্পতিবার ইয়াঙ্গুন এবং মান্দালয়ের মধ্যকার রেল পরিবহন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। নেপিডোর পুরোনো ইয়াঙ্গুন-মান্দালয় মহাসড়কও পানিতে ডুবে গেছে। ফলে যানবাহন চলাচলও স্থবির হয়ে পড়েছে। 

আবহাওয়াবিদ ইউ উইন নাইং দ্য ইরাবতীকে বলেছেন, টাইফুন ইয়াগির পরিপ্রেক্ষিতে মান্দালয়, সাগাইন ও মগওয়ে অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত হবে।

এর আগে উজান থেকে পানি এবং ভারী বৃষ্টিপাতের কারণে গত জুলাই মাসে ইরাবতী নদীর তীরবর্তী শহর ও গ্রামের হাজারো মানুষও প্রবল বন্যার শিকার হন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার