চালু হচ্ছে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

চালু হচ্ছে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০৪:৫৯:৩২ পূর্বাহ্ন

চালু হচ্ছে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট

ফাইল ছবি


আবারও চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট। আগামী ৩১ অক্টোবর থেকে এ রুটে ফের ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার।

বিমান সূত্র জানায়, সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এ দু’দিন সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ফ্লাইট ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে ১২টা ১৫ মিনিটে।

প্রসঙ্গত, যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনা করে ২০২০ সালের ১২ নভেম্বর সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় বন্ধ হয়ে যায় এ রুটে ফ্লাইট পরিচালনা। এরপর বিরতি দিয়ে ফ্লাইট অপারেট করে আসছিল বিমান। সর্বশেষ গত হজ মৌসুমে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট বন্ধ হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল