কাশিমপুর কারাগার থেকে পলায়ন, মৌলভীবাজারে গ্রে প্তার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগার থেকে পলায়ন, মৌলভীবাজারে গ্রে প্তার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০১:৩৪:১০ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগার থেকে পলায়ন, মৌলভীবাজারে গ্রে প্তার


গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে মৌলভীবাজার সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইদ্রিস মিয়া। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গত ৬ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ইদ্রিস মিয়াসহ কয়েকজন কারাবন্দি বিশৃঙ্খলা সৃষ্টি করে পালিয়ে যান।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ: