হাসপাতালে রোগীর মাকে যৌন নির্যাতন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

হাসপাতালে রোগীর মাকে যৌন নির্যাতন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৮:৩৬:১৫ পূর্বাহ্ন

হাসপাতালে রোগীর মাকে যৌন নির্যাতন

ফাইল ছবি


ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার একটি হাসপাতালে ভর্তি অসুস্থ এক শিশুর মাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে হাসপাতালের এক ওয়ার্ডবয় ওই নারীকে যৌন নির্যাতন করেছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

আর জি কর হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘিরে যখন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে, ঠিক তখনই কলকাতার আরেক হাসপাতালে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে অসুস্থ সন্তানকে ভর্তি করেছেন এক মা। সেখানেই তার চিকিৎসা চলছিল। শনিবার রাতে সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন তিনি। পরে ঘুমের মধ্যেই হাসপাতালের এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন।

অভিযুক্ত তরুণ যৌন নির্যাতনের ভিডিও নিজের মোবাইলে ধারণও করেছেন বলে জানিয়েছেন ওই নারী। পরে যৌন নির্যাতনের শিকার নারীর অভিযোগের ভিত্তিতে ওই তরুণকে গ্রেপ্তার করেছে কলকাতার কড়েয়া থানা পুলিশ।

পুলিশের সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলেছে, নির্যাতনের শিকার নারী তার অসুস্থ সন্তানকে ওই হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালের দোতলার ওয়ার্ডে তাকে পাশে নিয়ে শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন তিনি।

ওই নারী অভিযোগ করে বলেন, রাতে তিনি যখন সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন, তখন এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন। তার শরীরে বাজেভাবে স্পর্শ করেন ওয়ার্ডবয়। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও নিজের মোবাইলে ধারণও করেন অভিযুক্ত ওই তরুণ।

পরে ভুক্তভোগী নারী রোববার কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে ২৬ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামে বসবাস করেন। তবে ওই তরুণ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত তরুণকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইলও জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার