গোলাপগঞ্জে শুঁটকির দাম চড়া
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে শুঁটকির দাম চড়া

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৬:৫৯:২৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে শুঁটকির দাম চড়া

ছবি: নিজস্ব


দেশ-বিদেশে সিলেটের শুঁটকির কদর থাকলেও দাম বেশি হওয়ায় বেচাবিক্রি কিছুটা কম। প্রতিবছরই বাড়ে শুঁটকির দাম। উৎপাদন কম ও খরচ বেশি হওয়ায় শুঁটকির বাজারে এর প্রভাব পড়েছে। গোলাপগঞ্জে শুঁটকি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সিলেটের তথা গোলাপগঞ্জের মানুষের কাছে বিশেষ করে- প্রবাসীদের কাছে শুঁটকি একটি মজাদার খাবার। এই শুটকি দিয়ে রান্না করা বিভিন্ন ধরনের তরকারির স্বাদ ও গন্ধই আলাদা। সিলেটি তথা বাঙালির প্রধান খাবারগুলোর মধ্যে অন্যতম একটি হলো শুঁটকি। শুঁটকি মাছ সংরক্ষণ এবং রান্না দুই সুবিধা থাকায় তাজা মাছের তুলনায় শুঁটকির চাহিদা থাকে সব সময়। এছাড়া শুঁটকিতে উচ্চমাত্রার আমিষ বা প্রোটিন, ভিটামিন ‘ডি’ ও কোলেস্টেরল রয়েছে। শুঁটকি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের তরকারি কম-বেশি সবারই প্রিয়। বিশেষ করে  সিলেট এলাকার প্রবাসীদের কাছে শুঁটকি অত্যন্ত প্রিয় খাবার। ফলে দিন দিন  সিলেটে বাড়ছে শুঁটকির কদর সেই সাথে বাড়ছে দামও।

গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার, গোলাপগঞ্জ উত্তর বাজার, ঢাকাদক্ষিন বাজার, ভাদেশ্বর বাজার সহ ছোট বড় সব বাজার গুলোতে শুঁটকি দোকান রয়েছে । যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শুঁটকি পাওয়া যায় সহজেই। এখানকার শুঁটকি ক্রয় করে সারাদেশের পাশাপাশি বিদেশেও পৌঁছায়।

ব্যবসায়ীরা বলেন, অগ্রহায়ণ থেকে ফাল্গুন পর্যন্ত এই চার মাস শুঁটকি তৈরির ভরা মৌসুম। এই সময় বাজারে মাছের মূল্য কম থাকায় বেশি পরিমাণে শুঁটকি তৈরি করা হয়। কাটা মাছে লবণ ছিটিয়ে ৩-৪ ঘণ্টা রেখে রোদে শুকানোর জন্য প্রথমে চাঁচ বিছিয়ে মাটিতে এবং কিছু শুকানোর পর মাচায় দেওয়া হয়। তবে বর্তমানে আমরা শুঁটকি বেশি দামে কিনে আনতে হয় এই জন্য দাম একটু বেশী।

প্রায় পাঁচ থেকে ছয়দিন শুকানোর পর প্রক্রিয়াজাত করে শুঁটকি তৈরি করা হয়। গোলাপগঞ্জের ব্যাবসায়ীরা শুঁটকির আড়ৎ থেকে সংগ্রহ করে বিক্রি করছেন। এখানে রয়েছে  পুঁটি, টেংরা, বাইম, চিংড়ি, চান্দা ও কাইখ্যা এইসব প্রজাতির মাছের শুঁটকি। এছাড়া সামুদ্রিক শুঁটকির মধ্যে রয়েছে- চ্যাপা, সিদল, পুটি, লইট্টা, ছুরি ও লাক্খা। বিষেশ করে গোলাপগঞ্জের ব্যাবসায়ীরা শুঁটকিগুলো সিলেটের মাছিমপু থেকে সংগ্রহ করে খুচরো বিক্রি কারেন। দেশের বাইরেও রফতানি করা হয়। বিশেষ করে প্রবাসীরা ব্যাপকভাবে এসব শুঁটকি কিনে নিয়ে যান। প্রকারভেদে শুঁটকি দুই হাজর টাকা কেজিও বিক্রিও করা হয়।

ব্যবসায়ীরা জানান, এখন শুটকির দাম আগের থেকে অনেক বেশি। ফলে বিক্রি আগের থেকে অনেক কম।

এ ব্যবসার ভবিষ্যৎ আছে দাবি করে ব্যাবসায়ীরা বলেন, এটি একটি লাভজনক ব্যবসা। বিদেশে চাহিদা থাকায় এর থেকে প্রচুর বৈদেশেক মুদ্রা আয় করা সম্ভব। তাই এই ব্যবসায় সরকারি সহযোগিতা কমনা করছেন সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী