হাওয়াইয়ে ভয়াবহ দাবানলের পর এখনো ১১০০ নিখোঁজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলের পর এখনো ১১০০ নিখোঁজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৭:৪৪:৪২ পূর্বাহ্ন

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলের পর এখনো ১১০০ নিখোঁজ

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলের দু’সপ্তাহ পর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ১০০ জন। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে। এদিকে এফবিআই মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে।

যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে হাওয়াইয়ের এ দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে।

পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। এটি এখন মানচিত্র থেকে মুছে গেছে। পুলিশ, রেডক্রসহ বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার হাজার হাজার লোক এখনো নিখোঁজ রয়েছে।

বিশেষ এজেন্ট স্টিভেন মেরিল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশান (এফবিআই) তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে। তিনি বলেন, আমরা সকল তালিকা যাচাই বাছাই করছি যাতে সত্যিকারভাবে নিখোঁজদের শনাক্ত করতে পারি।

মেরিল বলেছেন, মঙ্গলবার পর্যন্ত এফবিআইয়ের গণনায় ১ হাজার ১০০ লোকের নিখোঁজের কথা জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। এখন আরো তথ্যের জন্যে জনগণের কাছ থেকে সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এদিকে এফবিআই মৃতদের শনাক্ত করতে পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে। এখন পর্যন্ত ১১৫ জনের মধ্যে ২৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে