মণিপুরে মিয়ানমার থেকে ঢুকেছে ৯০০ সশস্ত্র যো দ্ধা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সতর্কতায় ভারত

মণিপুরে মিয়ানমার থেকে ঢুকেছে ৯০০ সশস্ত্র যো দ্ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৭:০০:৩৮ পূর্বাহ্ন

মণিপুরে মিয়ানমার থেকে ঢুকেছে ৯০০ সশস্ত্র যো দ্ধা

ছবি: সংগৃহীত


পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ভারতের মণিপুর রাজ্যে প্রবেশ করেছে ৯০০ সশস্ত্র কুকি যোদ্ধা। দেশটির গোয়েন্দারা এমন তথ্য জানানোর পর মণিপুরে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শনিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, “এসব যোদ্ধা ৩০ জনের দলে ভাগ হয়ে বর্তমানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। তারা আগামী ২৮ সেপ্টেম্বর মেইতিস সম্প্রদায়ের গ্রামে সমন্বিত হামলা চালাতে পারে।”

কুকি সম্প্রদায়ের এ সশস্ত্র যোদ্ধারা ড্রোনভিত্তিক বোমা, ক্ষেপণাস্ত্র এবং বনাঞ্চলের যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র।

মণিপুরের নিরাপত্তা পরামর্শক কুলদ্বীপ সিং বলেছেন, “গোয়েন্দাদের তথ্যকে হালকাভাবে নেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত এই তথ্য ভুল প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ আমাদের এটিকে ১০০ শতাংশ সঠিক হিসেবে ধরে নিতে হবে।”

ভারত-মিয়ানমার সীমান্তবর্তী দক্ষিণ মণিপুর অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের সব সুপারিনটেনডেন্ট গত বৃহস্পতিবার এই গোয়েন্দা তথ্য পান।

মণিপুর রাজ্যে মেইতিস এবং কুকি সম্প্রদায়ের মধ্যে গত বছর জাতিগত সংঘাত বাধে। তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় কোটা এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিয়ে। যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এক বছরের বেশি সময় পার হলেও এখনো সেখানে উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন অস্থিরতার সুযোগে মণিপুরে অসংখ্য অনুপ্রবেশকারী প্রবেশ করেছে বলে ধারণা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর।

গতকাল শুক্রবার ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মণিপুরের রাজধানী ইম্ফালের পূর্ব বিভাগে ২৮ কেজি ওজনের একটি বিস্ফোরক উদ্ধার হয়। এটি উদ্ধার না হলে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানায় নিরাপত্তা বাহিনী।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার