ফ্রিজে মিলল ৩০ খণ্ডের ম র দে হ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ফ্রিজে মিলল ৩০ খণ্ডের ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ১০:৩২:১০ পূর্বাহ্ন

ফ্রিজে মিলল ৩০ খণ্ডের ম র দে হ

ছবি: সংগৃহীত


ভারতের বেঙ্গালুরুর ভায়ালিকাভালের একটি অ্যাপার্টমেন্টের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। যেটি ৩০ খণ্ডে খণ্ডিত করা ছিল। মরদেহটি ২৬ বছর বয়সী এক তরুণীর বলে জানিয়েছে পুলিশ। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অ্যাপার্টমেন্ট থেকে বাজে গন্ধ আসার পর প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে এটি গত কয়েকদিন ধরেই ফ্রিজে রাখা ছিল। অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) সতিশ কুমার জানিয়েছেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে পেরেছেন তারা।

তিনি বলেছেন, “প্রাথমিক তদন্ত শেষে আমরা আরও তথ্য জানাব। এই নারী ব্যাঙ্গালুরুতে থাকলেও তার বাড়ি অন্য রাজ্যে। একটি ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট দল ক্রাইম সিন সংরক্ষণ করবে। এছাড়া ফরেনসিক সাইন্স ল্যাবরেটরির একটি দলকেও ডাকা হয়েছে।”

তিনি আরও বলেছেন, “২৬ বছর বয়সী এই নারীর মরদেহ খণ্ডিত অবস্থায় ফ্রিজের ভেতর পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি আজকে ঘটেনি। আমরা তরুণীর পরিচয় শনাক্ত করেছি। আগে আমরা প্রাথমিক তদন্ত শেষ করে পরবর্তীতে আরও তথ্য জানাব।”

পুলিশের যে দলটি প্রথমে অ্যাপার্টমেন্টটিতে যায় তারা সেখানে ১৬৫ লিটারের এক দরজার একটি ফ্রিজ দেখতে পায়। ওই সময় ফ্রিজটি চালু ছিল। তবে মরদেহটিতে কীট পতঙ্গ ধরেছিল। ২০২২ সালে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামের এক তরুণীকে তার বয়ফ্রেন্ড হত্যা করে ৩৫ টুকরো করে। এরপর সেগুলো সে একটি জঙ্গলে নিয়ে ফেলে দেয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার