খরার পর বৃষ্টি, স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

খরার পর বৃষ্টি, স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০১:৪৫:৪৪ পূর্বাহ্ন

খরার পর বৃষ্টি, স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা

ছবি নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপদাহের পর অবশেষে দেখা দিয়েছে স্বস্তির বৃষ্টি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় বৃষ্টি নামায় স্বস্তি ফিরেছে জনজীবনে। কৃষিনির্ভর এ উপজেলার কৃষকদের মাঝে স্বস্তির পাশাপাশি বেড়েছে ব্যস্ততাও। আসন্ন আমন মৌসুমে ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। বৃষ্টি নামাতে শাকসবজি চাষিরাও জানিয়েছেন স্বস্তির কথা।   

গোয়াইনঘাট উপজেলাজুড়ে চলছে খরিপ-২ মৌসুমের সবজি চাষ, শীতকালীন সবজি লাগানো ও রোপা আমনের পরিচর্যার কর্মযজ্ঞ। এই সময়েই লোডশেডিং এর সঙ্গে ছিল তীব্র রোদ ও ভ্যাপসা গরম। এতে জনজীবন যেমন অতিষ্ঠ, তেমনি কৃষিতেও পড়ছিল নেতিবাচক প্রভাব। ভ্যাপসা গরমে শিশু ও বৃদ্ধদের অসুস্থতার হারও বেড়ে গিয়েছে। এমন অস্বস্তি ও দুর্ভোগে কিছুটা স্বস্তি এনেছে বৃষ্টি। স্বস্তির এ বৃষ্টি সবচেয়ে ভালো প্রভাব ফেলেছে জনস্বাস্থ্য ও কৃষিতে।

বিশেষত ধানের ক্ষেতে সেচ দেওয়া নিয়ে কৃষকরা উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। লোডশেডিং তীব্র হওয়ায় আবাদ নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। সেখানে যেন আশীর্বাদ হয়েই ঝরলো গত শনিবারের বৃষ্টি।

কৃষকরা বলছেন, যখন সেচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, সে মুহূর্তেই তুমুল বৃষ্টি হলো। এ বৃষ্টি অন্য সব ফসলের জন্যই উপকারী, বলছেন চাষিরাসহ কৃষি বিভাগের লোকজন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় আমন আবাদ হয়েছে ১৮ হাজার ৫২ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৩৩ হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমি আবাদ হয়েছে। 

কৃষক ময়বুর রহমান বলেন, গত ১৫ দিন ধরে আমন ধান নিয়ে হতাশায় ভোগার পর শনিবারের বৃষ্টিতে মনে আশার সঞ্চার হয়েছে। দশ বিঘা জমিতে বিনা-৭ ও স্থানীয় জাতের মালতি ধান রোপণ করেছি। পানির অভাবে সার ও নাড়াই দিতে পারছিলাম না। বৃষ্টির পর জমিতে পানি জমায় ধানের পুষ্টির জন্য সার প্রয়োগ ও রোগবালাই থেকে ধানকে রক্ষা করতে স্প্রে করেছি।

একই কথা জানিয়েছেন কৃষক জয়নাল আবেদীন। তিনি চার বিঘা জমিতে বিনা-৭ রোপণ করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) সার প্রয়োগ করেছেন বলে জানান।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টির সঙ্গে সঙ্গে কৃষকদের মাঝে বেড়েছে ব্যস্ততা। কাজের মানুষদের নিয়ে জমিতে সার প্রয়োগ, নাড়াই ও বন বাছাইয়ে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী