ওসমানীনগরে আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প দ ত্যা গ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ওসমানীনগরে আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প দ ত্যা গ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৬:৪০:০৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প দ ত্যা গ

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে বুরুঙ্গা বাজার ইউনিয়নের শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়ারিছ উদ্দিন আল-মামুন।  এর আগে বেশ কিছু দিন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল-মামুন অপসারণের দাবিতে তুমুল উত্তেজনা বিরাজ করছিলো মাদরাসায়।

জানা গেছে, ওসমানীনগর উপজেলার শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসার স্বৈরাচারী ও দূর্নীতির অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুন এর পদত্যাগের দাবীতে গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন পত্র প্রদান করেছেন মাদরাসা শিক্ষার্থীবৃন্দ। এছাড়া, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুন এর কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে বুরুঙ্গা বাজার ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে ছাপানো লিফিলেট প্রদান করেন নেতৃবৃন্দ।

এদিকে, ধারাবাহিক ভাবে মাদরাসায় শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের জন্য আন্দোলন চলে আসছে। এই নিয়ে একাধিকবার শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সোমবার মাদরাসায় শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের ব্যানারে বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে বিশিষ্টজনের সাথে সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি।

এই বিষয়ে মোঃ ওয়ারিছ উদ্দিন আল-মামুন বলেন, আমার শারীরিক অসুস্থতার কারনে পদত্যাগ করেছি। পদত্যাগ পত্রটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিলেটে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন ওয়ারিছ উদ্দিন আল-মামুন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী