ভারতে বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ভারতে বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৬:০৭:০৩ পূর্বাহ্ন

ভারতে বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ভারতে এক বাংলাদেশি নীল ছবির অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়া বার্দে নামের এই বাংলাদেশি ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। তাকে মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরের উল্লাসনগরের হিললাইন পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়েল নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে।

তদন্তে আরও জানা যায় সেখানকার এক স্থানীয় ব্যক্তি রিয়া এবং তার তিন সহযোগীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন। যেন তিনি ভারতে থাকতে পারেন। হিললাইন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বাংলাদেশি অভিনেত্রী রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।  

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রিয়াকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার মা এক ভারতীয়কে বিয়ে করেছেন যেন তারা সেখানে থাকতে পারেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার