ই*সরায়েলের বিমান হা ম লা, বেঁচে আছেন হি জ বু ল্লা হ প্রধান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ই*সরায়েলের বিমান হা ম লা, বেঁচে আছেন হি জ বু ল্লা হ প্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ১১:২৮:৫৩ পূর্বাহ্ন

ই*সরায়েলের বিমান হা ম লা, বেঁচে আছেন হি জ বু ল্লা হ প্রধান

ছবি: সংগৃহীত


লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছিল, নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন।

তবে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। হিজবুল্লাহর আরেকটি সূত্র এএফপিকে জানিয়েছে, নাসরুল্লাহ ভালো আছেন।

হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হ্যাগারি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল।

বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন। ওই সময় তিনি জানান, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এই ভাষণের এক ঘণ্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী।

হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূতের নিচ থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার